নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, আমি আপনাদের বহুল পরিচিত আবুল কালাম। আপনারা ইতোপূর্বে আমাকে তিনবার নির্বাচিত করেছেন। আমি মনে করি আমার কর্মগুনে আমি আপনাদের কাছে গ্রহণযোগ্য। সেই বিশ্বাস থেকেই আমি আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের খেদমত করতে এসেছি। আমি সেবক মাত্র। আমার দল আমাকে ধানের শীষ দিয়ে পাঠিয়েছে। আপনারা জানেন আমি সবসময় দলের ঊর্ধ্বে উঠে কাজ করি। আমি আপনাদের সকলের দোয়া চাই।
রোববার (১ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরে খানপুর হাসপাতাল থেকে শহরে নির্বাচনী প্রচারণা শেষে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, মনির হোসেন খান, আবুল কাউসার আশা, সদস্য মাসুদ রানা, আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।































আপনার মতামত লিখুন :