News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

মাথাল মার্কায় ভোট চাইলেন তারিকুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:২১ পিএম মাথাল মার্কায় ভোট চাইলেন তারিকুল

১ ফেব্রুয়ারী রবিবার নাসিক ১৮ নং ওয়ার্ডে গণসংযোগকালে ভয়, সন্ত্রাস ও অনিশ্চয়তার রাজনীতি থেকে মুক্ত হয়ে একটি শান্তিময় শহর-বন্দর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী তারিকুল ইসলাম সুজন।

এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে মাথাল মার্কায় ভোট প্রার্থনা করেছেন।

তারিকুল ইসলাম সুজন বলেন, শহর-বন্দর আজ ভয় আর শঙ্কার মধ্যে বসবাস করছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে না, ব্যবসায়ী ও শ্রমজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য একটি ভয়-শঙ্কামুক্ত পরিবেশ নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, ুরাজনীতি হবে মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যম। কোনভাবেই ভয়ভীতি দেখানোর হাতিয়ার নয়। আমি নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে শহর-বন্দরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।”

তারিকুল ইসলাম সুজন জানান, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সেফটি ব্যবস্থা জোরদার করা হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভয় নয় ভোটের শক্তিতেই পরিবর্তন আসবে। একটি নিরাপদ, শান্তিময় ও বাসযোগ্য শহর-বন্দর গড়তে সবাইকে মাথাল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।