নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালামের মিছিলে শত শত নেতাকর্মী নিয়ে যোগ দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো. রেজা রিপন।
রোববার (১ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরে খানপুর হাসপাতাল থেকে শহরে নির্বাচনী প্রচারণা বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল নিয়ে যোগ দিয়ে রেজা রিপন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। তিনি একটি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন। এ পরিকল্পনা বাস্তবায়নে আমাদের ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে।

































আপনার মতামত লিখুন :