News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

তারেক রহমানের ঢাকা-১৭ ডিজিটাল প্রচারণার দায়িত্বে রাজীবের সংগঠন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:৫৫ পিএম তারেক রহমানের ঢাকা-১৭ ডিজিটাল প্রচারণার দায়িত্বে রাজীবের সংগঠন

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন, ২০১০ সালে প্রতিষ্ঠিত বিএনপির প্রযুক্তিনির্ভর সহযোগী শক্তি 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) অফিসিয়ালি দায়িত্ব প্রাপ্ত হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা -১৭ এর ডিজিটাল প্রচারণার।

৪১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি অনুমোদন দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের নির্বাচনী কমিটি ঢাকা-১৭ (নির্বাচনী আসন ১৯০)-এর প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

ডিজিটাল প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস।

উক্ত কমিটির আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির  প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় বিএনপি গণঅভ্যুত্থানঃ২০২৪  ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব, সিনিয়র যুগ্ন-আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোজাম্মেল হোসেন চৌধুরী, যুগ্ন-আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও দেশব্যাপী জেলা/ইউনিট কমিটির সমন্বয়ক হিসেবে বিশেষ দায়িত্বপ্রাপ্ত এস. আলম ইসরাৎ, সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচন এজেন্ট লায়ন মো: শহীদুর রহমান, ১নং সিনিয়র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর সাইবার ইউজার দলের সাবেক সদস্য সচিব এম শাফাত আহমেদ।