নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী আবুল কালামের ধানের শীষ প্রতিককে নির্বাচিত করার লক্ষে বিএনপি নেতা হাবিব মেম্বারের নেতৃত্বে কলাগাছিয়া ইউনিয়নে ব্যাপক শোডাউন করেছে বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকা থেকে শোডাউনটি বের হয়। পরে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন পর শুভকরদী খেলার মাঠে এসে শোডাউনের সমাপ্ত করা হয়।
গণসংযোগ ও শোডাউন কালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল, বন্দর থানা জাসাস সভাপতি মতিউর রহমান, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সোহেল, মোহাম্মদ আলী, যুবদল নেতা আশাবুদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সেলিম, মোস্তফা, ফারুক, রিপন, জাকির হোসেন, আনোয়ার, সাহাদাত হোসেন, সিপন, মামুন, সাদ্দাম, সজিব, চাঁন মিয়া, আসলাম, বাঘা শরিফ, সেলিম, নূর ইসলাম,পিয়ার হোসেন, শামীম, সিহাব, বিজয়, শাহআলম, কাকন, নাদের, রাজা, আব্দুল মতিন, রুবেল, মমিন, অনিক, রকি, নবী হোসেন, আলামিন, রফিক সরদার, খোকন মিয়া, হবিবর সরদার, সুমন, ভুলু, আশাবুদ্দিন, রিপন, সালাউদ্দিন মস্তান, সহ কলাগাছিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।







































আপনার মতামত লিখুন :