News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

ফতুল্লায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:৫৯ পিএম ফতুল্লায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িওয়ালার মেয়ের বাধায় মাদকাসক্তের ধর্ষণ থেকে রক্ষায় পেয়েছে ৮ বছর বয়সী কন্যা শিশু।

সোমবার বিকেলে ফতুল্লার দক্ষিন রসুলপুর কুমিল্লা পট্রিতে এ ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী এগিয়ে এসে মাদকাসক্ত বাবুল হাসানকে (২৫) গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আটক বাবুল হাসান (২৬) ফতুল্লার দক্ষিণ রসুলপুর আজিজুর রহমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত. আব্দুল সোবহানের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফেরদাউসুর রহমান জানান, বাবুল হাসান নিজ ঘর শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় বাবুলের বাড়িওয়ালার মেয়ে দেখে তাকে বাধা দেয়। এসময় আশপাশের লোকজন জানতে পেরে বাবুলকে সামান্য মারধর দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।