নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বই বিতরণ করেছে প্রতিভা কল্যাণ ট্রাস্ট। একই সঙ্গে সংগঠনটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটিও অনুমোদনকরা হয়েছে ।
শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন
প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও পরিবার পরিকল্পনা বিভাগের ডাক্তার রীতা ফারিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. হারুন অর রশিদ, সহসভাপতি মো. সুজন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজ সালমান। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুশফিকুর রহমান সোহাগ। কোষাধ্যক্ষ করা হয়েছে সাইফুল ইসলামকে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মাইনুল আহমেদ মুন, সহসাংগঠনিক সম্পাদক ফয়সাল ভূঁইয়া, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক আল-আমিন, ক্রীড়া সম্পাদক মো. মোতাহার হোসেন এবং দপ্তর সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।


































আপনার মতামত লিখুন :