বন্দরে নৌ পুলিশের টহল নৌযানের সাথে বাল্কহেডের সংঘর্ষে মহসিন সরদার (৪৩) নামের পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য মহসিন সরদার খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে।
গত বৃহস্পতিবার (৭ মে) রাতে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।
বন্দরের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সালেহ আহমেদ পাঠান জানান, নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল গত বৃহস্পতিবার রাতে নৌ পথে ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলে বের হয়। ওই সময় তাদের নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়। টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মো. মহসিন সরদার আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার দুপুরে মহসিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






































আপনার মতামত লিখুন :