হাম থেকে বাঁচতে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।
শনিবার (৯ মে) বেলা ১১টায় ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর জেলা সভাপতি অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে সচেতনতামূকল প্রচারপত্র বিলি করেন।
এসময় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জহিরুল ইসলামসহ ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ'র নেতৃবৃন্দ ও হাসপাতালের অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
জেলা ড্যাব সভাপতি অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী নির্ধারিত সময়ে এমআর টিকা নিশ্চিত করুন। হাম খুব সহজে একজন থেকে আরেকজনে ছড়ায়। তাই আক্রান্ত শিশুর সংস্পর্শ এড়িয়ে চলুন। যেখানে অনেক মানুষ একসাথে থাকে (মেলা, স্কুলে প্রাদুর্ভাব), সেখানে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে ছোট শিশুদের জন্য। পুষ্টিকর খাবার, বুকের দুধ (ছোট শিশুদের ক্ষেত্রে), ফলমূল ও সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ভিটামিন এ শিশুর শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এবং হাম হলে জটিলতা কমায়। হাত ধোয়া, কাশি-হাঁচির শিষ্টাচার মেনে চলা সংক্রমণ কমাতে সাহায্য করে।
জ্বর, কাশি, চোখ লাল হওয়া, শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং শিশুকে আলাদা রাখুন।







































আপনার মতামত লিখুন :