নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাহিত্য ও সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার এ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা ক্রেস্ট পেলেন কবিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৬নং ওয়ার্ড এর সচিব মাসুদ রানা লাল।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসুদ রানা লাল কবি হিসেবে অনবদ্য কবিতা লেখনির মধ্য দিয়ে তিনি সমাজ, সংস্কৃতি, অন্যায় ও শোষিত মানুষের কথা তুলে ধরেন। বিগত ফ্যাসিষ্ট সরকারের দীর্ঘসময়কালে বহু সংগ্রামীমূলক কবিতা লিখেছেন, যার ফলে অনেকসময় তাকে অনেক জায়গায় হয়রানীসহ নানাবিধ পুরস্কার থেকে বঞ্চিত হতে হয়েছে। কারণ তার কবিতায় সরকার বিরোধী বিপ্লবী হুঙ্কার ছিল। তাকে তৎকালীন সময় বিএনপির সমর্থিত লেখক বা কবি হিসেবে চিহ্নিত করা হতো। তিনি ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে নিঝুম অরণ্যে নীল পরী নামক কবিতার বই প্রকাশ করেন।





































আপনার মতামত লিখুন :