News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

বন্দরে গাড়ির ধাক্কায় অটোরিক্সা যাত্রী ওয়ালি উল্লাহ নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:০৩ পিএম বন্দরে গাড়ির ধাক্কায় অটোরিক্সা যাত্রী ওয়ালি উল্লাহ নিহত

বন্দরে অজ্ঞাত দ্রুতগামী গাড়ী ধাক্কায় ওয়ালি উল্লাহ(৬৬) নামে অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। ওয়ালি উল্লাহ চাঁদপুর জেলার দক্ষিন মতলব থানার কালিকাপুর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় বসবাস করে আসছে।

শুক্রবার (৮ মে) সকাল ৮টা ২০ মিনিটে  বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, শুক্রবার সকালে ওয়ালি উল্লাহ মিয়া ভাড়াটিয়া  বাসা থেকে বের হয়ে অটোরিক্সা যোগে বন্দর থানার মদনপুরের উদ্দেশ্য রওনা দিয়ে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে দেওয়ানবাগ এলাকায় আসলে ওই সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা একটি গাড়ী অটোরিক্সাকে স্বজোরে ধাক্কা দেয়।  উল্লেখিত  অটোরিক্সা যাত্রী  মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।