News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৯ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

কুতুবপুরে মেম্বার নির্বাচন করবেন মুন্না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:৩৯ পিএম কুতুবপুরে মেম্বার নির্বাচন করবেন মুন্না

আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করার জন্য মতবিনিময় ও আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেন পদপ্রার্থী সাংবাদিক মো. মামুনুর রশীদ মুন্না।

৮ মে শুক্রবার বাদ আসর নয়ামাটি ঢাল তাজুর মাঠ এলাকায় উক্ত মতবিনিময় সভা ও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন নয়ামাটি ঢাল বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল আলম, তাজুর মার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আবু তালহা আল মাদানী, মুসলিমপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান, মোঃ নুরুল হক জমাদার সহ প্রমুখ।

মেম্বার পদে নির্বাচন করার লক্ষ্যে কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ভোট ও সমর্থন কামনা করেছেন সাংবাদিক মামুনুর রশিদ মুন্না।

তিনি আরো বলেন, আমি যদি মেম্বার নির্বাচিত হতে পারি কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডকে একটি উন্নয়নের রোল মডেলের পরিণত করবো ইনশাল্লাহ। কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত ঘোষণা করবো।