নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে নির্মিত উপজেলা প্রাঙ্গনে ব্রেস্ট ফিডিং কর্ণার ও নারী সেবাগ্রহীতাদের জন্য অপেক্ষাগার ‘স্নেহকুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্বোধন করেন।
যার মাধ্যমে সদর উপজেলায় আসা নারী সেবা গ্রহীতাদের জন্য সেবাগ্রহণ সহজ ও আরামদায়ক হবে। তাদের মধ্যে কোনো প্রকার অস্বস্তি থাকবে না। সেই সাথে তাদের আসা শিশুরাও ভালো থাকবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজউদ্দিন বলেন, আমাদের প্রশাসনিক কার্যালয়ে প্রতিদিন বহু নারী বিভিন্ন সেবা গ্রহণের জন্য আসেন। অনেক সময় তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, সাথে থাকে শিশু সন্তানও। সেই বাস্তবতা বিবেচনায় রেখে মাতৃত্বের মর্যাদা, নারীর স্বাচ্ছন্দ্য এবং শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করার প্রয়াস থেকেই “স্নেহকুঞ্জ”-এর যাত্রা।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার উপপরিচালক নিলুফা ইয়াসমিন ও ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নুর সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।




































আপনার মতামত লিখুন :