News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

আন্দোলনে সফল দেলপাড়াবাসী, সড়কের বাজেট অনুমোদন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৮:২০ পিএম আন্দোলনে সফল দেলপাড়াবাসী, সড়কের বাজেট অনুমোদন

ফতুল্লার দেলপাড়াবাসীর গলার কাটা ছিল পাগলা-জালকুড়ি সড়ক। খানা খন্দে ভড়া ভাঙ্গাচুরা সড়কটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোল করেছে স্থানীয় বাসিন্দারা। সড়কটি সংস্কার করে দেয়ার জন্য আন্দোলনকারীদের প্রতিশ্রুতিও দিয়েছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম ফয়েজ উদ্দিন আহম্মেদ।

অবশেষে বৃহস্পতিবার সদর উপজেলা প্রশাসন দ্রুত সড়কটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। ১ কোটি ২৩ লাখ ৮৫ হাজার টাকা ব্যায়ে সড়কের সংস্কার কাজ করার জন্য বাজেট অনুমোদন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম ফয়েজ উদ্দিন আহম্মেদ জানান, প্রতি মন্ত্রী মীর শাহ আলম মহদোয়ের সাথে আলোচনা করলে সড়কটি দ্রুত সংস্কার করার জন্য বাজেট অনুমোদন করেছেন। দ্রুত সময়ের মধ্যে সড়কে কাজ ধরা হবে।