নারায়ণগঞ্জের বন্দরে ২১নং ওয়ার্ডে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন 'খাল নগর কর্মসূচি’র অংশ হিসেবে দীর্ঘ প্রতীক্ষিত খাল খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ৯টায় ২১নং ওয়ার্ডের দক্ষিণ শাহীমসজিদ এলাকায় ভেকু (খনন যন্ত্র) দিয়ে এই খনন কাজের সূচনা করা হয়। পুরো কার্যক্রমটি সরজমিনে উপস্থিত থেকে তদারকি করেন বন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদ হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে বন্দর ফায়ার সার্ভিস ঘাট হতে মিরকুন্ডি খাল পর্যন্ত প্রায় ২ হাজার ৯১৫ মিটার (প্রায় ৩ কিলোমিটার) এলাকা জুড়ে এই খনন কাজ পরিচালনা করা হবে। এর আগে, গত ৬ মে ত্রিবেনী খাল খনন উদ্বোধনের মাধ্যমে উপজেলার এই সামগ্রিক খনন প্রক্রিয়ার সূচনা হয়েছিল।
খনন কাজ শুরুকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবু সিকদার, বন্দর ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি কমল আহমেদ বাবু, বন্দর অটো স্ট্যান্ড কমিটির সভাপতি জাকির হোসেন, বন্দর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, এই খালটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে।








































আপনার মতামত লিখুন :