বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় এক দম্পতি সহ ৩ জন আহত হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে বন্দরের নাসিক ২৩ নং ওর্য়াডস্থ নবীগঞ্জ কলেজ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো তুহিন ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাহিমা আক্তার (৩৪)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
থানার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ কদমরসুল কলেজ মাঠ এলাকার দুলাল মিয়ার ছেলে তুহিন ইসলাম, তার স্ত্রী ফাহিমা আক্তার সাথে একই এলাকার সিটি করপোরেশনে চাকরিজীবি মো. হান্নান মিয়াগং দের সাথে দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সকালে হান্নান মিয়ার প্রভাবে বিবাদী পারভেজ, তামান্না আক্তার, রোজিয়া বেগমসহ অজ্ঞাত নামা ৪/৫ জন পূর্ব পরিকল্পিত ভাবে লাঠিসোটা, লোহার পাইপ নিয়ে অর্তকিত হামলা চালায়। উল্লেখিত দম্পত্তী সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকলেও বাড়িওয়ালাকে হামলা চালাতে দ্বিধা করেনি উল্লেখিত বিবাদীগন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।






































আপনার মতামত লিখুন :