প্রতি বছরের মত এবারও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে।
২৮ জুন রবিবার বেলা ১২টায় গলাচিপা মারকাযুল উল আব্দুল আউয়াল মাদ্রাসা প্রাঙ্গনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদের নেৃতত্বে বিভিন্ন প্রকারের ফলের গাছ বড় ড্রামে রোপন করা হয়।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে বেশি করে গাছ রোপন করতে হবে। বিশেষ করে খালি জায়গা বা রাস্তার পাশে গাছ রোপনে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের এগিয়ে আসতে হবে। গাছ আমাদের প্রতিদিনের প্রাণশক্তি।
তিনি উপস্থিত নেতৃবৃন্দ এবং মাদ্রাসা ছাত্র ও কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বৃক্ষরোপন কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন সর্বজনাব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, হাজী রমজানুল রশীদ, সহ সম্পাদক শফিকুল ইসলাম খান, হাজী আব্দুস সাত্তার ভুট্টু, হাজী এম.এ মান্নান পটু, ক্রীড়া সম্পাদক হাজী জাহাঙ্গীর কবির পোকন, সহ-সাংগঠনিক সম্পাদক- মাকিদ মোস্তাকিম শিপলু, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সদস্য- ইকবাল শেখ, মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আলী আজম, আবু তালেব জুয়েল প্রমুখ।








































আপনার মতামত লিখুন :