News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

বন্দরে প্রতিবন্ধী বিকাশ এজেন্ট সবুজ নিখোঁজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৬:২৪ পিএম বন্দরে প্রতিবন্ধী বিকাশ এজেন্ট সবুজ নিখোঁজ

বন্দরে দোকানের উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে সবুজ ওরফে আরাফাত (২৯) নামে এক প্রতিবন্ধী বিকাশ এজেন্ট গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সবুজ ওরফে আরাফাত বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে।

এ ব্যাপারে নিখোঁজ প্রতিবন্ধী বড় ভাই সজিব বাদী হয়ে শুক্রবার (২৬ জুন) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন।

এর আগে গত বুধবার (২৪ জুন) বিকেল ৪টায় তার নিজ বাসা থেকে দোকানের উদ্দেশ্য বের হয়ে ওই প্রতিবন্ধী বিকাশ এজেন্ট নিখোঁজ হয়।

নিখোঁজ জিডি বাদী  সজিব গণমাধ্যমকে জানান, তার ছোট ভাই প্রতিবন্ধী সবুজ ওরফে আরাফাত দীর্ঘদিন ধরে বাড়ী সামনে বিকাশ এজেন্ট মাধ্যমে ব্যবসা করে আসছিল। বুধবার বিকেল ৪টায় দোকানে যাওয়ার  উদ্দেশ্য বাসা থেকে বের গত ২ দিনেও বাড়িতে ফিরে আসেনি। তার ব্যবহারকৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
অনেক খোঁজাখুঁজি করে আমার ছোট ভাইয়ের কোন হদিস না পেয়ে এ ঘটনায় থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি।