News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বন্দরে ৮০ বছরের বৃদ্ধা নিখোঁজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৯:৪৪ পিএম বন্দরে ৮০ বছরের বৃদ্ধা নিখোঁজ

বন্দরে অজুফা খাতুন (৮০) নামে বৃদ্ধা নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন নিখোঁজ থাকায় তার পরিবারে চরম শংকা বিরাজ করছে।

বৃদ্ধা অজুফা খাতুন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের ফরাজীকান্দা লাহোর বাড়ির মৃত হাফেজ তনুছ আলীর স্ত্রী।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ জুন রবিবার সকাল ৮টায় ফরাজীকান্দা লাহোর বাড়িস্থ তার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ এই বৃদ্ধার বয়স ৮০ বছর। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট। তিনি সামান্য ঝুঁকে হাঁটেন। নিখোঁজ হওয়ার সময় তাঁর পড়নে নাইটি ছিল এবং তিনি লাল ও নীল রঙের শাড়ি ও মাথায় লাল ওড়না পরিহিত ছিলেন।

তাঁকে খুঁজে পেলে ০১৬৭৭৭৫৪২৬৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।