নারায়ণগঞ্জের সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযানে শব্দদূষণকারী ৪টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৪টি হর্ন জব্দ করা হয়েছে।
রোববার (২৮ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ, সদর থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল। সেই সাথে অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।
নারায়ণগঞ্জে শব্দদূষণ ও পরিবেশ দূষণকারী যানবাহন, কারখানা এবং বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।









































আপনার মতামত লিখুন :