News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বন্দরে ভিটামিন এ ক্যাম্পেইন উদ্বোধন করেন আশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৮:৩২ পিএম বন্দরে ভিটামিন এ ক্যাম্পেইন উদ্বোধন করেন আশা

২৮ জুন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন '২৬ এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহোদয়ের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা। এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিউর রহমান।

এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।