নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেলপাড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম জনিকে নৃশংসভাবে কুপিয়ে গলা কেটে হত্যার আসামীদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় খুনীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান এলাকাবাসী।
জনির হত্যায় জড়িত আসামী ফারজানা আক্তার মুন্নী, মো. সৈকত, হাফসা আক্তার (শৈলী), লিংকন, আমিনা বেগমদের ফাঁসি দাবি করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে বাকী আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা।
উপস্থিত ছিলেন নিহতের বাবা আব্দুস শুক্কুর মিয়া, ভাই এম তানভীর, আবু বকর সিদ্দিক, ভগ্নিপতি আলআমিন, চাচা মিজানুর রহমান মিলনসহ দেলপাড়া এলাকাবাসী।






































আপনার মতামত লিখুন :