News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বন্দরে অসুস্থ নারীকে শ্লীলতাহানির অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৯:২৯ পিএম বন্দরে অসুস্থ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে এক অসুস্থ নারীকে ধর্ষণের ব্যর্থ চেষ্টা চালিয়ে শ্লীলতাহানী করার অভিযোগ উঠেছে লম্পট আব্দুল আজিজের বিরুদ্ধে।

রোববার (৯ আগস্ট) বন্দর থানার মদনগঞ্জ পিএম রোডস্থ কাঠপট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূর স্বামী মজিবর মিয়া বাদী হয়ে ১০ আগস্ট ভুক্তভোগী গৃহবধূর স্বামী মজিবর মিয়া বাদী হয়ে লম্পট আব্দুল আজিজ মিয়াকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে বন্দরের পিএম রোড এলাকার আবদুল আজিজ ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে। বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে তিনবার স্ট্রোকে আক্রান্ত  ওই অসুস্থ নারীকে মেঝেতে ফেলে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্লীলতাহানি করে।

বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।