News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আবদুল জব্বার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৯:৪৫ পিএম বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আবদুল জব্বার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের দেওয়ানবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া লিটন দেওয়ানের ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তিনি এই পরিদর্শনে যান।

এসময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির আবদুল জব্বার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। সেই সাথে সকলকে সমবেদনা জানান সেই সাথে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে বন্দর থানা জামায়াতের আমীর ফজলুল হাই জাফরি এবং ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহামুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।