News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

হেরোইন ও গাঁজা সহ রুবেল গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ১০:১৭ পিএম হেরোইন ও গাঁজা সহ রুবেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজা সহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টায় শহরের ২নং রেলগেট সংলগ্ন হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মো. রুবেল (২৯),  সে রেললাইন বস্তি এলাকার মো. ফকির চানের ছেলে।

এসময় তার কাছ থেকে ৫১ পুড়িয়া ( ৮গ্রাম) ও ২৫টি গাঁজার রোল যার ওজন আনুমানিক ১০০ গ্রাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রুবেল এর বিরুদ্ধে পূর্বে ৫ টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।