News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

তোলারাম কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৭:১৭ পিএম তোলারাম কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার ৫ আগস্ট দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর বিকেলে ইসদাইর এলাকায় অবস্থিত শের ই বাংলা ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেন কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম ও হোস্টেল সুপারের স্বাক্ষরিত এক নোটিশে বিকেল চারটার মধ্যে এই ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্রাবাস বন্ধ থাকবে বলেও জানানো হয়।
অন্যদিকে সংঘর্ষ স্থলে অবস্থিত ছাত্রী নিবাসের ছাত্রীদেরও পরিস্থিতি শিথিল না হওয়া পর্যন্ত বাইরে বের হতে না দেওয়ার জন্য দারোয়ানকে নির্দেশনা দিয়েছেন হল সুপার।