News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বন্দরে ১২০ ইয়াবা সহ সৈকত গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৯:৩৯ পিএম বন্দরে ১২০ ইয়াবা সহ সৈকত গ্রেপ্তার

বন্দরে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত (২৬) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সৈকত বন্দর উপজেলার চিড়াই পাড়া (মজমপুর) এলাকার জুলহাস মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

১১ আগস্ট দিবাগত রাত সোয়া ২টায় বন্দর থানার কামতালস্থ ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে নয়ন শেখের বাড়ীর সামনে ফাঁকা জায়গায় অভিযান  চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।