News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা সম্ভাবনা নিয়ে কর্মশালা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ১০:০০ পিএম সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা সম্ভাবনা নিয়ে কর্মশালা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ঐতিহ্যবাহী জামদানি শিল্পের বর্তমান সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিনব্যাপী কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১১ আগষ্ট) দুপুরে ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন ও মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রণীত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গবেষণা অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। জাতীয় কারুশিল্প পরিষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই কর্মশালায় সোনারগাঁ উপজেলার জামদানি বয়নশিল্পের ১৫ জন খ্যাতনামা শিল্পী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন সাংবাদিক নাফিজ আশরাফ, হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, রবিউল হুসাইন, শেখ ফরিদ এবং জামদানি শিল্পী আবু তাহের, রিনা বেগম, মোহাম্মদ আলী, কোহিনুর আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক জামদানি বয়নশিল্প টিকিয়ে রাখতে এর নান্দনিক নকশা, রঙের সঠিক বিন্যাস, মান উন্নয়ন, আধুনিক বাজার ব্যবস্থাপনা এবং ডিজাইনে আধুনিকতার ছোঁয়া ও বৈচিত্র্য আনার ওপর বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী বয়নশিল্পীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।