News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৬


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৯:৪২ পিএম বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৬

বন্দরে বিভিন্ন মামলার ৬ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ফুলহর মৃত সফুর উদ্দিন মিয়ার ২ ছেলে সুজন (৩০) ও রাজন (২৮) একই থানার নবীগঞ্জ এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে ফয়সাল (৩২) একই থানার সোনাকান্দা এলাকার নাঈম আহাম্মেদ (৩২) একই থানার ফুলহর এলাকার আব্দুল হাকিম মিয়ার ছেলে আবুল হোসেন (৪৫) ও একই থানার পশ্চিম হাজীপুর এলাকার খোরশেদ ঢালী ছেলে আল আমিন (১৯)।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে এদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত সোমবার (১০ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।