News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

পঞ্চবটি-ধর্মগঞ্জ সড়কে বসলো কনক্রিটের স্লাব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৯:০২ পিএম পঞ্চবটি-ধর্মগঞ্জ সড়কে বসলো কনক্রিটের স্লাব

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি ধর্মগঞ্জ সড়কের মাঝের একটি ম্যানহোলের ঢাকনা প্রায় এক মাসের বেশী সময় ধরে ভাঙ্গা ছিলো। দীর্ঘদিন ধরে এই ভাঙ্গা ম্যানহোল পরিণত হয়েছিলো মরণফাঁদে। বিশেষত বৃষ্টি হলে এই অংশটি ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠতো।

সম্প্রতি এই ম্যানহোলের কারণে সৃষ্টি দুর্ভোগ নিয়ে নিউজ নারায়ণগঞ্জে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরেই জনভোগান্তির বিষয়টি আমলে নিয়ে দ্রুত সমাধান করার নির্দেশ দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। নির্দেশনা পেতেই দুই দিনের মধ্যে স্লাব বসিয়ে ম্যানহোলের গর্ত বন্ধ করে সড়কে স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করা হয়।

রোববার সকালে ম্যানহোলের স্লাব বসানোর কাজ সম্পন্ন করেন ফতুল্লা থানা এনসিপির আহবায়ক তরিকুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। তবে সংবাদ প্রকাশের কারণে এই কাজটি আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে। এজন্য নিউজ নারায়ণগঞ্জকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। সংবাদটি প্রকাশের পরপরেই এমপি সাহেবের নির্দেশনায় আমরা দ্রুত ম্যানহোলের স্লাব বসাতে পেরেছি। আশা করছি এই সড়কে চলাচলরত মানুষের ভোগান্তি অনেকটা লাঘব হবে।