News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

রূপগঞ্জে দিপুকে সমর্থন দিলে সরলেন গণঅধিকারের ওয়াসিম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৩৬ পিএম রূপগঞ্জে দিপুকে সমর্থন দিলে সরলেন গণঅধিকারের ওয়াসিম

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন দিয়ে  নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন (ট্রাক)।

হস্পতিবার (৫ ফেব্রুয়ারী) গোলাকান্দাইল বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের হাতে ধানের শীষের প্রতিক তুলে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

এসময় রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি নূরুন্নবী ভুঁইয়া, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শহিদুল্লাহ খাঁন, সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব হাসান বাবুল, হারুন খাঁন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহম্মেদ উপস্থিত ছিলেন। 

এদিকে একই মঞ্চে বাংলাদেশ সুপ্রিম পার্টি ও তরিকত ফেডারেশন পূর্ণ সমর্থন জানিয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান দিপু ভুইয়াকে। 

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের অপর প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ার হোসেন মোল্লা(দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইমদাদুল্লাহ হাশেমী(হাতপাখা), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মোঃ মনিরুজ্জামান চন্দন(কাস্তে), ইনসানিয়াত বাংলাদেশের মোঃ রেহান আফজাল (আপেল)।