News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

তারাও দান করুক, কেউতো বাধা দেয়নি : মাকসুদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৪৭ পিএম তারাও দান করুক, কেউতো বাধা দেয়নি : মাকসুদ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম পুত্র আবুল কাউসার আশা একটি উঠান বৈঠকে অভিযোগ করেছেন একজন প্রার্থী মসজিদ মন্দিরে টাকা দিয়ে ভোট হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনারা সামান্য টাকার কাছে আপনাদের বিবেক ও আপনাদের পবিত্র আমানত ভোট বিক্রি করবেন না। আবুল কালাম পুত্রের এমন অভিযোগের সূত্র ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন বলেছেন এমন কথা আমি এখন শুনি নাই। তবে প্রতিপক্ষের অনেকেই অনেক কথা বলতে পারেন। আমাদের দেশ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এখানে মন্দির মসজিদ সবই আছে। এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে সাধারণ জনগণ বা এলাকার বিত্তশালীদের অর্থায়নে প্রতিষ্ঠান গুলো পরিচালিত হয়। এখানে যে কেউ দান করতেই পারেন এটা দোষের কিছু না। যারা এসব বলছে তারাও দান করুক সমস্যা কি? তাদের তো কেউ বাধা দেয়নি।

বৃহস্পতিবার ৫ জানুয়ারি দুপুরে ধামগড় ইউনিয়ন এলাকায় ফুটবল প্রতীকের গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এর আগে বুধবার ৪জানুয়ারি রাতে বন্দরের নরর্পদী এলাকার বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে এমন মন্তব্য করেছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম পুত্র ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।