News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১২০০ রোগীকে চিকিৎসা ওষুধ বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:২৮ পিএম নারায়ণগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১২০০ রোগীকে চিকিৎসা ওষুধ বিতরণ

নারায়ণগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নারায়ণগঞ্জ জেলা শাখা।

বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের তাতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১২০০ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে মেডিসিন, লিভার, সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক্স, গাইনী, ডায়াবেটিস ও হরমোন এবং শিশু বিভাগের মোট ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। বিশেষায়িত চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।

ড্যাব নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যাপক ডা. ফারুক আহম্মেদ।

উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. ফরহাদ হাসান চৌধুরী এবং ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম।

জাহাঙ্গীর আলম জানান, মেডিকেল ক্যাম্পে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। রোগীদের মধ্যে নারী ও শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

চিকিৎসা সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মহানগর বিএনপির যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাগর প্রধান।