News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

সন্ত্রাস চাঁদাবাজি নির্মূলে শান্তিপূর্ণ সমাজ গড়বো : মাসুম বিল্লাহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৩২ পিএম সন্ত্রাস চাঁদাবাজি নির্মূলে শান্তিপূর্ণ সমাজ গড়বো : মাসুম বিল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বন্দর মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন।

প্রচারণার সময় মুফতি মাসুম বিল্লাহ স্থানীয় বাসিন্দাদের সমস্যা ও দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন।

নগরের সার্বিক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞা এবং সন্ত্রাস, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

এছাড়াও ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে নগরবাসীকে আশ্বস্ত করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন মাসুদ রানা, হাসান ইমাম মুন্সি, ছাত্রনেতা মোঃ জাহিদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।