News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ভূমিদস্যুকে পাশে রেখে কাসেমীর প্রচারণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:১৯ পিএম ভূমিদস্যুকে পাশে রেখে কাসেমীর প্রচারণা

আবারো বিতর্কের জন্ম দিলেন জমিয়তে ওলামা ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী। তিনি বক্তব্যে সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করলেও এবার পাশে রেখেছেন চিহ্নিত একজন ভূমিদস্যুকে যার কৃষক দলের পদ ইতোমধ্যে স্থগিত করা হয়েছে।

বিতর্কিত ওই ব্যক্তির নাম শাহাদাত চৌধুরী ওরফে শাহাদাত পুলিশ। গণমাধ্যমকর্মীদের উপর হামলার অভিযোগে তিনি কারাভোগও করেছেন।

ফতুল্লার গিরিধারায় এক নারী পরিবারের জমি দখলের অভিযোগের খবর পেয়ে ৫ নভেম্বর বিকেলে ঘটনাস্থলে যান কয়েকজন গণমাধ্যমকর্মী। তাদের দেখেই শাহাদাত হোসেন তেড়ে আসেন এবং অতর্কিত মারধর করতে থাকে। পরে তাদের সঙ্গে থাকা ক্যামেরা ভাঙচুর করে। কেড়ে নেয় মেমোরি কার্ড। গণমাধ্যমকর্মীদের একটি গ্যারেজে ৩ ঘণ্টা আটকে রাখা হয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আটক করা হয় শাহাদাতকে। ৬ নভেম্বর বিকেলে আহত জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ খান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হলে কারাগার প্রেরণের নির্দেশ দেন।

গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনায় বিষয়টি সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। পরে কৃষক দল শাহাদাতের পদ স্থগিত করেন।

কয়েকদিন কারাভোগের পর ফের সক্রিয় হয়ে উঠেন। এবার সেই শাহাদাতকে দেখা গেছে মনির কাসেমীর সঙ্গে।

স্থানীয়রা বলছেন, কাসেমী বক্তব্যে সন্ত্রাসী, ভূমিদস্যুদের বিরুদ্ধে বক্তব্য দিলেও সেটা নিচক আইওয়াশ। বার বার সেটাই তিনি প্রমাণ করছেন।