News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

বিপুল ভোটে জিতলেন দিপু ভূইয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:০৭ পিএম বিপুল ভোটে জিতলেন দিপু ভূইয়া

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে চমক দেখিয়ে জিতলেন মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০২৮৯হাজার ৪৬১ ভোট।

নারায়ণগঞ্জ-১ আসনে ১২৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪ হাজার ৪১৫জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৭১। বাতিল হয়েছে ৪৯৬৭ ভোট।

নারায়ণগঞ্জের ৫ টি আসনের বিএনপি প্রার্থীদের মধ্যে একমাত্র দিপু ভুইয়াই ছিল সুবিধাজনক স্থানে। আগে থেকে অনুমেয় ছিল নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে দিপু ভুইয়া হাত ধরে নারায়ণগঞ্জ-১ ধানের শীষ প্রতীকে বিশাল বিজয় আসতে যাচ্ছে। প্রকৃতপক্ষে ঘটেছেও এমনটাই।

অন্য আসনের প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর থেকে গণসংযোগ শুরু করেন। বিভিন্নস্থানে গিয়ে ভোট চান। সকাল থেকে গভীর রাত অবধি ভোট চেয়ে করেছেন উঠান বৈঠক সহ নির্বাচনের প্রচারণার নানা কিছু। অবাক করার বিষয় রূপগঞ্জে এক কাজগুলো আগেই সেরে রেখেছেন দিপু ভূইয়া। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগেই তিনি রূপগঞ্জের ইউনিয়ন, গ্রাম, অলিগলিতে উঠান বৈঠক, নারীদের নিয়ে সমাবেশ, শিক্ষক সমাবেশ, আলেম ওলামাদের নিয়ে সমাবেশ, রাজনৈতিক নেতাদের নিয়ে শলা পরামর্শ, মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন সহ সবকিছুই সেরে ফেলেন আরো মাসখানেক আগেই।

ফলে গণসংযোগের অনেক চাপ কমে যায় দিপুর। সে কারণে এবার তিনি বিভিন্ন ইউনিয়নে যখন গণসংযোগে যাচ্ছেন সেখানে ফুল নিয়ে আগে থেকেই হাজার হাজার নারী পুরুষ জড়ো হয়ে থাকছেন। দেখা দিচ্ছে এক বিজয় উল্লাস। জয়ের আগেই যেন বিজয় মিছিলের আবহ।