News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

জিতলেন মান্নান, লড়েছেন ইকবাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:২৯ এএম জিতলেন মান্নান, লড়েছেন ইকবাল

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান ও জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেন ভূইয়ার লড়াই ছিলো হাড্ডাহাড্ডি। ড. ইকবাল হোসেন ভূইয়া ভোটের মাঠে পরে নেমেও ভোটের হিসেবে তিনি অনেক এগিয়ে ছিলেন। ভোটের হিসেবে সিদ্ধিরগঞ্জ এলাকায় এগিয়ে গেলেও সোনারগাঁয়ে তিনি আর পারেননি।

ড. ইকবাল হোসেন ভূইয়া সিদ্ধিরগঞ্জের ৬৭ টি কেন্দ্রে ৫১ হাজার ৪৪৫ ভোট। তার বিপরীতে আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ৪৫ হাজার ৮৪৫ ভোট। কিন্তু সোনারগাঁয়ের ১৪৩ টি কেন্দ্রে ড. ইকবাল হোসেন ভূইয়া পেয়েছেন ৮০ হাজার ৫৭৮ ভোট এবং আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৫৮ ভোট।

এদিকে আজহারুল ইসলাম মান্নানকেও ভোটের মাঠে আটকিয়ে দেয়ার জন্য নানাভাবে প্রচেষ্টা চালানো হয়েছে। তার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত কোনো ষড়যন্ত্রই কাজে আসেনি।