News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

সোনারগাঁয়ে ধানের শীষের লিফলেট পড়ে ভোট কক্ষে এজেন্ট পরিচয় অবস্থান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:২৩ পিএম সোনারগাঁয়ে ধানের শীষের লিফলেট পড়ে ভোট কক্ষে এজেন্ট পরিচয় অবস্থান

নারায়ণগঞ্জ:৩ তথা (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের একটি স্কুলে ফখরুল ইসলাম নামের এক বহিরাগত ব্যক্তি ধানের শীষের পোলিং এজেন্ট সেজে ভোট কেন্দ্রের বুথে অবস্থান করেন। তার গলায় বিএনপি মনোনীত প্রার্থীর লিফলেট ঝুলানো অবস্থায় দেখা গিয়েছে।

তবে এ ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তার ভাষ্য, তিনি ওই বহিরাগতকে চেনেন না। ঘটনাটি ঘটেছে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।


কেন্দ্রের বুথে প্রবেশ করে দেখা গেছে, ধানের শীষের লিফলেট পরিহিত ফখরুল ইসলাম নামের ওই ব্যক্তি পুরুষ কেন্দ্রের এজেন্টের রুমে প্রবেশ করে ভোটারদের সঙ্গে কথাবার্তা বলছেন। ওই ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হলে তিনি নিজেকে এজেন্ট বলে পরিচয় দেন। তবে প্রিজাইডিং অফিসারের কাগজের তথ্যমতে ফখরুল নামক কোনো এজেন্টের মাম পাওয়া যায়নি।


এদিকে শুধু ফখরুলই নয় এই কেন্দ্রের অন্যান্য পোলিং এজেন্টদের পরিচয় পত্রের ফর্মেও ঘাটতি চোখে পড়েছে। তাদের অধিকাংশের গলায় ঝুলানো পরিচয়পত্রে ছবি এবং নাম লিখা পাওয়া যায়নি। এ বিষয়ে বহিরাগত ফখরুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ধানের শীষের এজেন্ট হিসেবে এখানে বসে আছি। লিফলেট গলায় ঝুলানো নিষেধ এটা আমার জানা নেই। এখানে কোনো ভোট চুরি হচ্ছে না,শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে।

বিষয়টি স্বীকার করে প্রিজাইডিং কর্মকর্তা মোয়াজ্জেনুল হক জানান, বহিরাগত ব্যক্তির এজেন্ট হওয়া বিষয়ে আমার জানা নেই। তিনি যেহেতু ধরা পড়েছেন আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। প্রার্থীর লিফলেট গলায় ঝুলিয়ে প্রকাশ্যে এমন কর্মকান্ডের প্রশ্নে তিনি বলে, এটা আমার ভুল হয়ে গিয়েছে।আমি তাদের খেয়াল করি।