News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

মান্নানের পক্ষে কৃষকদল নেতা ফয়সালের সক্রিয়তা আলোচনায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:১৪ পিএম মান্নানের পক্ষে কৃষকদল নেতা ফয়সালের সক্রিয়তা আলোচনায়

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনে দৃশ্যমান ভূমিকা রেখেছেন মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল। বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে শুরু থেকেই মাঠে সক্রিয় থেকে আলোচনায় তিনি।

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ একীভূত হয়ে এই আসনের নতুন বিন্যাস তৈরি হওয়ার পর থেকেই মান্নানের নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে দ্বিধা ও সংশয় দেখা দেয়। বিশেষ করে সিদ্ধিরগঞ্জের দুই প্রভাবশালী প্রার্থীর উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের একাংশ সরাসরি মাঠে নামতে অনীহা প্রকাশ করেছিলেন। ঠিক সেই সময়েই মান্নানের পক্ষে দৃঢ় অবস্থান নেন ফয়সাল।

দলীয় সূত্র বলছে, মান্নানের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে ফয়সাল সামনে থেকে সমন্বয় করেছেন। উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ সব ক্ষেত্রেই কৃষক দলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেন তিনি। তার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে কৃষক দলের সাংগঠনিক তৎপরতা চোখে পড়ার মতো ছিল।

বিশেষ করে ৬ নম্বর ওয়ার্ডের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল প্রাইমারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে উল্লেখযোগ্য ভোট পড়েছে বলে দলীয়ভাবে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি ও সমর্থক ধরে রাখতে ফয়সালের টিম নিরলস কাজ করেছে।