নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তিনগাঁও এলাকা থেকে ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পাশের একটি ডোবা থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
শনিবার ১৪ ফেব্রুয়ারি বাজবী তিনগাঁও এলাকার মো. শফিকুল ইসলামের বাসা সামনে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে গুলি ও অস্ত্র উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলো বাজবী তিনগাঁও এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত জাহাঙ্গীর হোসেন এর দুই ছেলে মো. রাব্বি (২০), ও মো. সাব্বির (১৬)।
এ সময় পুলিশ তাদের দেহ তল্লাশী করে রাব্বির প্যান্টের পকেট থেকে ১টি পিস্তলের ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় রোববার সকাল সোয়া ১০টায় পাশের একটি ডোবা থেকে ১টি পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।




































আপনার মতামত লিখুন :