News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

কলাগাছিয়ায় মজলিস নেতৃবৃন্দের সাথে সিরাজুল মামুনের মতবিনিময়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:৪৪ পিএম কলাগাছিয়ায় মজলিস নেতৃবৃন্দের সাথে সিরাজুল মামুনের মতবিনিময়

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষত বিগত জাতীয় নির্বাচনে দেওয়াল ঘড়ি মার্কা কলাগাছিয়া ইউনিয়নের ১৫টি কেন্দ্রের ১৩ কেন্দ্রেই বিপুল ভোটে পাশের বিষয়ে সিরাজুল মামুন ইউনিয়নবাসীর কৃতজ্ঞতা স্বীকার করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে জনতার এই সমর্থনকে স্থানীয় পর্যায়ে কাজে লাগানোর জন্য নেতৃবৃন্দকে জোর আবেদন জানান।

কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাসুম আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মুস্তাফিজুর রহমান মুনঈম, বন্দর থানা সহ-সভাপতি ফারুকুল ইসলাম প্রধান, মুহাম্মদ শাহিদুজ্জামান ও কলাগাছিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।