News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

রোজা মানুষকে ভালো হতে শেখায় : মাওলানা মইনুদ্দিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:৫০ পিএম রোজা মানুষকে ভালো হতে শেখায় : মাওলানা মইনুদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, রমাদান মানুষকে ভালো হতে শেখায়। রমাদান আমাদের তাকওয়া অর্জন করতে শিখায়, পাশাপাশি মুত্তাকীন বানায়। ইসলামী রাষ্ট্র পরিচালনা হলে দেশে আর কোন সন্ত্রাস, চাঁদাবাজ থাকতো না। মানুষের অধিকার নিশ্চিত হতো এবং ন্যায় বিচার পেতো।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড রামনগর এলাকায় জামায়াতের উদ্যোগে মাহে রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নাসিক ২৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

২৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো লিয়াকত আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তানযীমুল উম্মাহ উত্তরা শাখার ডিরেক্টর মাসউদুর রহমান, বন্দর উত্তর থানা আমীর মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি জহুরুল ইসলাম, থানা কর্ম পরিষদ সদস্য মহিউদ্দিন মিয়া, অ্যাডভোকেট শাহাদাত আলী ইমন, ওয়ার্ড সেক্রেটারির  নুর আলম, সুমন মিয়া, শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট ইমাম সহ তিন শতাধিক জামায়াতে নেতৃবৃন্দ।