News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জে এসে মুসলমানদের সজাগ থাকার আহবান নাসিরউদ্দিন পাটোয়ারীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:৫২ পিএম নারায়ণগঞ্জে এসে মুসলমানদের সজাগ থাকার আহবান নাসিরউদ্দিন পাটোয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সাম্প্রতিক কালে  ভারতে বিজেপি জয়ি হয়েছে পশ্চিমবঙ্গে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানী বক্তা না থাকে তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাটাইতে পারবো না। গত ১৫ বছরে অনেক আলেমের ওপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিলো। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।

শুক্রবার নারায়ণগঞ্জের মাসদাইরে সিটি কবরস্থান জামে মসজিদে জুম'আর নামাজের খুৎবা শুরুর আগে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে।

বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।