চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য আকতার হাবিব বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন।
মঙ্গলবার (১২ মে) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেসক্লাব নতুন সদস্যদের তালিকা প্রকাশ করে।
সদস্যপদ লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আকতার হাবিব বলেন, জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ প্রাপ্তি একটি পেশাগত মর্যাদা ও স্বীকৃতি। এ মূল্যায়ন অবশ্যই এটি সম্মানজনক ও আগামী দিনের কাজ করার অনুপ্রেরণা। এজন্য মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া। এবং প্রেসক্লাবের বাছাই কমিটি, ব্যবস্থাপনা কমিটিসহ ভেতরে বাইরে যারাই চেষ্টা করেছেন আমাকে ভালোবেসেছেন সকলের প্রতি আমি ঋনী ও কৃতজ্ঞ।
তিনি বলেন, "আমি সব সময় আমার নীতি আদর্শ ঠিক রেখে সাংবাদিকতার মতো মহান পেশায় দেশ, জাতি ও মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমার এ পথ চলায় সকলের দোয়া ও সহযোগিতা চাই।"
উল্লেখ্য, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত তালিকায় ৪৪১ জন নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।
প্রেসক্লাব সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে এসব সদস্য নির্বাচন করা হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় প্রেসক্লাব আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে।
জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।








































আপনার মতামত লিখুন :