News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৯:০৩ পিএম বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গণমিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা। শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে উক্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলপূর্ব সমাবেশে খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেন, নতুন করে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ ২৩. ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। এই মূল্য বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। বিদ্যুতের এই মূল্য পদ্ধিতে দ্রব্যমূল্য আরেক দফা বাড়বে। জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে।

নেতৃবৃন্দ বলেন, আমরা এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে বিদ্যুৎ সহ জ্বালানী তেলের মূল্য কমানোর দাবি জানাচ্ছি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মাধ্যে আনার জোর দাবি জানাচ্ছি।

খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- দলের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মুফতী আব্দুল গনী, মুস্তাফিজুর রহমান মুনঈম, মহানগর উলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ ও ইসলামী ছাত্র মজলিসের মহানগর প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল প্রমুখ।