News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আটকের পর জয় বাংলা, মুক্তিতে সরকারকে কৃতজ্ঞতায় আইভী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১০:০৭ পিএম আটকের পর জয় বাংলা, মুক্তিতে সরকারকে কৃতজ্ঞতায় আইভী

প্রায় ১৩ মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। মুক্তির পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি সরাসরি নারায়ণগঞ্জের দেওভোগে তার পৈত্রিক বাসভবন চুনকা কুঠিরে এসেছেন। আইভীর নারায়ণগঞ্জে আগমনকে কেন্দ্র করে রাত থেকে নারায়ণগঞ্জের শহরের নিরাপত্তা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বসানো হয় চেকপোস্ট। পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। অনেকটা নীরবেই দেওভোগের চুনকা কুঠিরে প্রবেশ করেন সাবেক মেয়র আইভী। তবে আইভীর আগমনে আগে থেকেই অপেক্ষমান ছিলো দেওভোগের সাধারণ মানুষ। দেওভোগে পৌছে সাবেক মেয়র গাড়িতে চড়েই চুনকা কুঠিরের গেটের ভেতরে প্রবেশ করে গাড়ি থেকে নামেন। এসময় তিনি বাইরে কারো সাথে কোনো কথা বলেননি। এমনকি মিডিয়া কর্মীদের কাছেও কোনো বক্তব্য দেননি।

পরবর্তীতে বাসার ভেতর থেকে বিশ্বস্তজনদের মাধ্যমে একটি ভিডিও বার্তা পাঠিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে সরবরাহ করা হয়। যেখানে তিনি তার মুক্তির জন্য বিচার বিভাগ এবং বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাবেক মেয়র আইভীর এমন বক্তব্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

অন্যদিকে অনেকেই নেটিজেনরা বলছেন নারায়ণগঞ্জের রানী, নারায়ণগঞ্জের বাঘিনী নিজ শহরে ফিরে এসেছেন। মেয়র আইভীর দেওয়া বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। মেয়র আইভীকে গ্রেপ্তার করতে আসার খবর ছড়িয়ে পড়লে তার কর্মী সমর্থক এবং এলাকাবাসী তার বাড়ি চারপাশে ঘেরাও করে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। রাস্তায় বালুর ট্রাক দিয়ে মেয়র আইভীর বাড়িতে প্রবেশের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থলে হাজির হন র‌্যাবের সদস্যরাও। তবে শেষতক ওই রাতে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারলেও ভোরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। সে সময় পুলিশের গাড়িতে দাঁড়িয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ¯েøাগান দিয়েছিলেন। তার এমন সাহসী ভূমিকা সেদিন ঘোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলো।

পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় মোট ১২ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

কিন্তু ৩জুন মেয়র আইভী জামিনে মুক্তি পেয়ে চুনকা কুঠিরে ফিরে আসার পর তার মাঝে তেমন তেজদীপ্ততা ছিলো না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাংবাদিকদের কাছে সরবরাহ করা ওই ভিডিও বক্তব্যে সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে আইভী বলেন, আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো আরো অনেক মায়েরা আছেন, তারা নিরপরাধ। আশা করি, সরকার তাদের প্রতিও সদয় হবে।

সাবেক মেয়র আইভীর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার লিখেছেন, বাঘ ফেরত এসেছেন বিড়াল হয়ে।

তিনি জানান, সাবেক মেয়র আইভী গ্রেপ্তার হয়ে যাওয়ার সময় জয় বাংলা ¯েøাগান দিয়ে গিয়েছিলো। কিন্তু ফিরে এসে সে বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এতেই স্পষ্ট হয়েছে যে বাঘ এখন বিড়াল হয়ে গেছে।

উল্লেখ্য, ২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা জয়ী হন তিনি।