শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বাদ আছর নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সহ সভাপতি নিহান ও যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের মোল্লার উদ্যোগে কলেজস্থ মসজিদে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।
নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মো আলিমুল ইসলাম সিফাত বলেন, জিয়াউর রহমান আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। তার আদর্শকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাবো। আপনারা আমাদের নেতার জন্য দোয়া করবেন আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তাদের সন্তান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি যেন সফল হতে পারেন সেজন্য আপনারা দোয়া করবেন।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মো আলিমুল ইসলাম সিফাত, সহ সভাপতি তামিম আহমেদ,সহ সভাপতি সাইফুদ্দিন সোয়াইব, সহ সভাপতি জুনায়েত , দপ্তর সম্পাদক ওসাশিফ রহমান অনাবিল, সহ সাধারণ সম্পাদক মো তামিম, সহ সাধারণ সম্পাদক মো মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক মো ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক জিসান, সহ সাংগঠনিক সম্পাদক ফারহান ছাত্রদল নেতা আরিফ, সাজ্জাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।



























-20260603135648.jpg)





আপনার মতামত লিখুন :