ঐতিহ্যবাহী সাহিত্য জোট নারায়ণগঞ্জ আয়োজিত মাসিক সাহিত্য সভা ৫ জুন শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের লিফটের ৫ম তলাস্থ হলরুমে অনুষ্ঠিত হয়।
জোটের প্রতিষ্ঠাতা ও আহবায়ক আব্দুর রহমান বাবু চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কথা সাহিত্যিক প্রফেসর মো. আমির হোসেন।
ছড়া সাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক হিসেবে ছিলেন সংগঠনের সদস্য শাহানা মান্নান বুলবুল, কবি ও শিক্ষক কামাল সিদ্দিকী ও আল আশরাফ বিন্ধু।
এতে স্বরচিত লেখা পাঠ করেন কবি ও প্রভাষক সালমা ডলি, কবি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুদত্ত রঞ্জ বড়–য়া, লায়লা আরজুমান শিউলী, চান মিয়া চান্দু, জয়নাল আবেদীন জয়, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, কবি ও আইনজীবি মনি গাঙ্গুলী, কবি ও শিক্ষিকা লুবনা আক্তার সুমি,মিয়া মোহাম্মদ আব্দুল্লাহ মুজিব, গিয়াসউদ্দিন খন্দকার,রওশন আরা, পিংকি আক্তার, খান মাহমুদ, তানজিল আহমেদ রিপন প্রমুখ।
সভায় সাহিত্য জোট, নারায়ণগঞ্জ এর বার্ষিক ম্যাগাজিন প্রকাশনার তাগিদ দেয়া হয়।
































-20260603135648.jpg)





আপনার মতামত লিখুন :