News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিটি পার্ক পরিচ্ছন্নতায় নগর ভাবনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৯:১৯ পিএম সিটি পার্ক পরিচ্ছন্নতায় নগর ভাবনা

৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবসে ‘নগর ভাবনা’ নারায়ণগঞ্জ সিটি পার্ক পদ্মপুকুরে পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে।

কর্মসূচিতে নগর ভাবনার নির্বাহী কমিটির আহŸায়ক অসিত বরণ বিশ্বাসের নেতৃত্বে অংশগ্রহণ করেন নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক, মো. লীলু মিয়া, হাদিউজ্জামান গালিব, গোপাল ঘোষ, আবু কালাম, রিপন বিশ্বাস, লিটন ঘোষ, তরুণ নাহা, মো. জজ মিয়া, মো. জামাল সহ স্থানীয় বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

নগর ভাবনার পক্ষ থেকে জানানো হয়, জনগণের ট্যাক্সের অর্থে নির্মিত সিটি কর্পোরেশনের অবকাঠামো রক্ষা ও নাগরিক অধিকার নিশ্চিত করে বাসযোগ্য নগরী গড়ে তোলার অঙ্গীকারে নাগরিক সচেতনতা গড়ে তোলাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

কার্যক্রম চলাকালে পদ্মপুকুরপাড়সহ আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিকজাত বর্জ্য পরিলক্ষিত হয়। পলিথিন মাটিতে মিশতে ৪০০ থেকে ৫০০ বছর সময় লাগে। এটি মাটির উর্বরতা নষ্ট করে, জলাবদ্ধতা তৈরি করে এবং নালা-নর্দমা বন্ধ করে দেয়। পুকুর, নদী ও জলাশয়ে পলিথিন মিশে জলজ প্রাণী ও মাছের জীবন বিপন্ন করছে। পলিথিন পুড়লে নির্গত বিষাক্ত ধোঁয়া বায়ু দূষণ ঘটায় এবং মানুষের শ্বাসতন্ত্রে মারাত্মক ক্ষতি করে।

পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক উৎপাদন, বিপণন ও ব্যহার সম্পূর্ণ নিষিদ্ধ বিদ্যমান পলিথিন নিষিদ্ধ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত পাটজাত ও পরিবেশবান্ধব বিকল্প ব্যাগের ব্যাপক প্রচলন ঘটাতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের প্রতি দাবি জানান নগর ভাবনা।