বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
শুক্রবার (৫ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের মূল্য এমন এক সময়ে বৃদ্ধি করা হয়েছে যখন দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস অবস্থায় রয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর ফলে শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ব্যয় বৃদ্ধি পাবে এবং এর প্রভাব সাধারণ ভোক্তাদের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করবে।
তিনি বলেন, জনগণের ওপর নতুন বোঝা চাপিয়ে না দিয়ে বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে এবং সামগ্রিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি করবে।
তিনি অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহŸান জানান এবং জনগণের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে জনবান্ধব করার দাবি জানান।



























-20260603135648.jpg)





আপনার মতামত লিখুন :